Posts

Showing posts from August, 2024

Hawa Bhavan 1

  স্লো পয়জনিং-৫ ২০০৩ সালে উত্তরা ৪ নং সেক্টরে একটা বাসায় কিছু ছাত্র মিলে একত্রে থাকতাম। ঐ বাড়ীটা পুরোটাই ব্যাচেলর ভাড়া দেয়া হত। আমি ছিলাম নিচ তলার এক রুমে। হঠাত একদিন দেখি রুমের সামনে আলো। এত আলো যে রাতে ঠিক মত ঘুমাতে পারলাম না। আলোর উৎস হল ঐ বাড়ীর সামনের খালী প্লটে একটা নিয়ন সাইনবোর্ড লাগানো হয়েছে। ঐখানে পাঁচ তলা এপার্টমেন্ট তৈরি হবে। এপার্টমেন্টের কাস্টমার আকর্ষণ করার জন্যই ঐ সাইনবোর্ড লাগানো হয়েছে। তখন ছিল এপার্টমেন্টের রমরমা ব্যবসা। সাইনবোর্ড লাগানো দোষের কিছু না কিন্তু সমস্যা হল ঐটার কারণে আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেল। পরদিন সকালে ঐ প্লটে হোস্টেলের এক সদস্য গেল। একজন দারোয়ান পেল, তাকে জিজ্ঞেস করল এখানকার চীফ কে? দারোয়ান একটা ফোন নম্বর দিল। ঐ ফোন নম্বরটা তাদের বিজ্ঞাপনেই দেয়া আছে। ঐ নম্বরে ফোন করে ওনাকে অনুরোধ করা হল যাতে রাত বারোটার পরে যাতে সাইনবোর্ডের আলো নিভিয়ে ফেলে। কিন্তু ঐ লোক ছেলেটার কথা শুনল না। বরং তার কথায় কেমন যেন তাচ্ছিল্য প্রকাশ পেল। ছেলেটিকে অবশ্য সেই লোক বলেছে “আমি বিকালে প্রজেক্টে আসছি”। বিকালে দুই রুম মেট গেল। ঐ লোকটির সাথে দেখা হল। লোকটি জানাল “এই লাইট রাতে...